শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জন্য তহবিল সংগ্রহ করে যাবেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো

নিজস্ব প্রতিবেদক: [২] এমন ঘটনা আসলে বিরল, কোনও দলে খেলতে এসে তহবিল সংগ্রহ করে সাহায্য করা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দুঃসময়ে তেমনটি করে যাচ্ছেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। সবশেষ নিজ দেশের ১৮০ জন নাগরিকের কাছ থেকে ৩০ লাখ টাকা সংগ্রহ করেছেন। তবে এখানেই থেমে থাকতে চাইছেন না ৩৫ বছর বয়সী কাতো। ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

[৩] ২০১৮ সালে প্রথম মুক্তিযোদ্ধায় খেলে পরের বছর শেখ জামালে নাম লেখান। এক মৌসুম খেলে আবারও লাল জার্সিধারীদের হয়ে অধিনায়কত্ব করে যাচ্ছেন। এই তো কাতোর অধিনায়কত্বে প্রিমিয়ার লিগে অবনমন এড়িয়েছে রাজা ইশার দল। এখনই আগামী মৌসুম নিয়ে ভাবছেন তিনি।

[৪] কাতো গণমাধ্যমকে বলেছেন, আগামী মৌসুমে মুক্তিযোদ্ধায় থাকার ইচ্ছা আছে। এমনিতে আমার বয়স হয়েছে। কতদিন খেলতে পারবো বলা কঠিন। তবে আমি চাইছি মুক্তিযোদ্ধার হয়ে বাকি সময়টুকু খেলতে। প্রয়োজনে যতদিন পারবো মুক্তিযোদ্ধার জন্য তহবিল সংগ্রহ করে যাবো। যেন দলটি মাঠে থাকতে পারে।

[৫] তিনি আরও বলেন, এই দলটির নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত। তাই দলটি যেন টিকে থাকে সেই চেষ্টা করে যাচ্ছি। তবে আমি চাই না সামনের দিকে দলের এমন অবস্থা হোক। আমি চাই দলটির অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক হবে। ঘুরে দাঁড়াবে। দলটির জন্য যেন ভবিষ্যতে তহবিল সংগ্রহ করতে না হয়। কারণ আমি যদি ভবিষ্যতে নাও থাকি যেন তাদের চলতে কোনও সমস্যা না হয়।

  • সর্বশেষ