শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে বঙ্গমাতার ওপর বই ও প্রবন্ধের মোড়ক উন্মোচন

কূটনৈতিক প্রতিবেদক: [২] বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ হাই কমিশন লন্ডন আয়োজিত ‘এ হাম্বল ট্রিবিউট টু বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিব: এ ফেয়ারলেস কোম্পানিয়ন ইন ক্রাইসিস অ্যান্ড স্ট্রাগল’ শীর্ষক স্মারক অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনের ওপর লেখা বই ও প্রবন্ধের বিশেষ ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন হয়েছে।

[৩] মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার খরচ যোগানোর জন্য বঙ্গমাতা নিজের হাতের সোনার চুড়ি বিক্রি করে দিয়েছিলেন এবং সংসারের দায়িত্বও সমানভাবে পালন করেছেন।

[৪] তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও সংকটময় মূহুর্তে বঙ্গমাতা পরামর্শক ও দিক-নির্দেশকের ভূমিকা পালন করেছেন।

[৫] লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বঙ্গমাতার জীবনের ওপর লেখা বই ও প্রবন্ধের বিশেষ ইংরেজি সংস্করণ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের তার মূল্যবোধ ও আদর্শে উজ্জীবিত হতে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ