শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শুক্রবার মিরপুরে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও টাইগাররা সে ধারাবাহিকতা ধরে সিরিজ জয় নিশ্চিত করেছে।'

তিনি আরও যোগ করেন, 'আশা করছি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা সিরিজের বাকি দুই বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।'

  • সর্বশেষ