শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৩] এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও ইউপি সদস্য আলাউদ্দিন প্রমুখ।

[৪] এরপর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে নন্দীগ্রাম উপজেলার ২ নং নন্দীগ্রাম ইউনিয়নের ৩ ওয়ার্ডের ২০০ জনকে রণবাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকাদান বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ