শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাই করোনা নেগেটিভ, অনুশীলনে বাধা নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের

রাহুল রাজ: [২] বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিনদিনের রুম কোয়ারেন্টিন শেষ হয়েছে। দুই দলের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। অনুশীলন করতে কোন বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, স্বাগতিক ও সফরকারী দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দলই।

[৩] সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত নিজেদের প্রস্তুত করবে মাহমুদুল্লা রিয়াদরা। অন্যদিকে বিকেল ৪টা থেকে অনুশীলন থেকে অজিদের অনুশীলন শুরু হয়ে চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। সোমবারের সময় এক থাকলেও অস্ট্রেলিয়া সকালে আর বাংলাদেশ অনুশীলন সারবে বিকেলে।

[৪] আগামী মঙ্গলবার, ৩ আগস্ট মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বসবে সিরিজের বাকি ম্যাচগুলো। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আয়োজন হচ্ছে ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়