শিরোনাম
◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা?

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র

মো. বশির উদ্দিন: [২] মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ।

[৩] শনিবার (৩১ জুলাই) সকালে ঢাকা বিভাগের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

[৪] ঢাকা বিভাগের সহসভাপতি এম এ সাকুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।

[৫] আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন। পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

[৬] সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে,এম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও মোঃ এলিন তালুকদার।

[৭] আরও বক্তব্য রাখেন- আব্দুল মান্নান, আজহার ইসলাম মুক্তা, শেখ মতিয়ার রহমান, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, শাহ আলম, কমলেশ চন্দ্র দাশ, জাকিয়া আক্তার, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, নাসরিন আক্তার, মনিরুজ্জামান, কামরুজ্জামান, কামাল সিদ্দিকী, আরমান শেহজাদা, রিপন খন্দকার, নেছার উদ্দিন, রেহানা সুলতানা, আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, শামীম সারোয়ার, খলিলুর রহমান, মিজানুর রহমান, রাকিব হোসেন, তাহমিনা আক্তার, ওহিদুল গনি,ফয়জুর রহমান প্রমুখ।

[৮] আলোচনা সভায় ঢাকা বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। করোনা নিহত সংগঠনের সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ