শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় দফায় চীন থেকে দেশে এলো সিনোফার্মের মোট ৩০ লাখ ডোজ টিকা (ভিডিও)

আখিরুজ্জামান সোহান: [২]  বাংলাদেশ সময় রাত সোয়া ৩ টায় সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে প্রথম চালানে রাত সোয়া ১০ টা এবং দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১ টায় আরো ১০ লাখ টিকা নিয়ে পৌঁছে। । এই নিয়ে আজ মোট টিকা এলো ৩০ লাখ।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে (২৯ জুলাই) তিনটি ফ্লাইটে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

[৪] গত ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসছে এ সব টিকা।

[৫] চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে।

[৬] এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।  দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়