শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতক তিন শিশু ১৬ দিনেও উদ্ধার হয়নি

জাহিদুল কবির : [২] ১৬ দিন অতিবাহিত হলেও যশোর শহরতলীর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পলাতক তিন শিশু এখনো উদ্ধার হয়নি। বিভিন্ন দাবিতে কেন্দ্রের বন্দিদের বিক্ষোভ ভাংচুর, অগ্নিকাণ্ড ও তিন বন্দি শিশু পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সময় বৃদ্ধি করেছে।

[৩] শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া তিন শিশু এখনো উদ্ধার হয়নি। তবে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ১০ জুলাই শনিবার রাতে বিভিন্ন দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিরা বিক্ষোভ, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।

[৪] এই সুযোগে কেন্দ্রের তিন বন্দি শিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম হাতি গ্রামের মৃত আইউব আলীর ছেলে বাপ্পারাজ (১৬), বরগুনার আমতলী থানার উত্তরগদখালি গ্রামের মোস্তফা কাজীর ছেলে শাকিল (১২) ও নাটোরের কান্দিভিটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহান (১৬) পালিয়ে যায়।

[৫] ওই রাতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারিরা শিশু উন্নয়ন কেন্দ্রে হাজির হন। জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের হস্তক্ষেপে শিশুদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

[৬] পরের দিন ১১ জুলাই এঘটনায় থানার জিডি করা হয়। এর পাচঁ দিন পর বৃহস্পতিবার ১৫ জুলাই থানায় মামলা করা হয়। মামলার বাদি শিশু উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ক (সহকারি পরিচালক) জাকির হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩০ জনকে আসামি করা হয়।

[৭] আসামিরা হচ্ছে ঢাকা দক্ষিন কেরানিগঞ্জ খেজুরবাগান গ্রামের কমল মজুমদারের ছেলে রাধা মজুমদার (১৭), খুলনার চরণমারি বাজারের আব্দুস সালাম হাওলাদারের ছেলে আব্দুল আহাদ (১৭) ফরিদপুর জেলার মধ্য আলীপুর গ্রামের কবির হোসেনের ছেলে রাকিব (১৭), একই জেলার স্বেনকাইল গ্রামের সাদেক শেখের ছেলে তানজিদ শেখ (১৬), রংপুর জেলার কাউনিয়া থানার পূর্বচানঘাট গ্রামের ইদ্রিস আলী ওরফে মাজেদুলের ছেলে সাগর মিয়া (১৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের ইকতার আলী বিশ^াসের ছেলে সাকিব (১৬), রাজশাহি জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড়বটতলা গ্রামের বাবুলের ছেলে ছাব্বির (১৮), খুলনা সোনাডাঙ্গা থানার জামাল হাওলাদারের ছেলে আসিফ ওরফে হাসিব (১৯), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার পুইশুর গ্রামের বাদশা শিকদারের ছেলে শাহআলম শিকদার (১৪), মেহেরপুর জেলার গাংনি থানার নওদাপাড়া গ্রামের রায়েছ উদ্দিনের ছেলে সজিব আহমেদ (১৬) ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছাত্রা গ্রামের মোবারের ছেলে উজ্জল (১৩)। আসামিদের মধ্যে প্রায় সবাইকে টাঙ্গাইল শিশু উন্নয়ন কেন্দ্রে বদলি করা হয়েছে।

 

  • সর্বশেষ