শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

হাবিবুর রহমান: [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ৯ হাজার ৫শ ৮০ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে একটি ডাম্পার গাড়িসহ আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, এসময় আরো এক ব্যক্তি পালিয়ে যায়।

[৩] রবিবার (২৫ জুলাই) রাতে বিজিবি'র নায়ক সুবেদার লতিফ মোল্লার নেতৃত্বে বিজিবি জোয়ানরা উপজেলার সোনাইছড়ির বড়তলী নামক স্থান হতে কায়েম উদ্দীন (২৪), পিতা আব্দুর রহিম,রশিদ আহাম্মদ (৪৯) পিতা মৃত মতিউর রহমান কে একটি ডাম্পার গাড়িসহ আটক করেন। আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে ৯৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৭৪ হাজার টাকা। গাড়ির মূল্য ৩০ লক্ষ টাকা। সোমবার ২৬ জুলাই উদ্ধারকৃত ইয়াবাসহ গাড়িটি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেন।

[৪] বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়