শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও`র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, অর্থদণ্ড

তৌহিদুর রহমান : [২] জেলার আখাউড়ায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার উপজেলার ধরখার ইউনিয়নের ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের প্রবাসী বাবার অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী (১৫) সাথে একই এলাকার জুনায়েদের সোমবার দুপুরে বিয়ে ঠিক হয়। সোমবার দুপুরে বরপক্ষের লোকজন কনের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন (ইউএনও) রুমানা আক্তার। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

[৪] প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কিশোরীকে বিয়ে দিবে না মর্মে বরের বাবা ও কিশোরীর মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করেন এবং বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ছেলে, ছেলের বাবা ও মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে ।

[৫] এছাড়া ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী তিন বছর পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না মর্মে পরিবারের লোকজনকে কঠোরভাবে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ