শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিবন্ধনের বয়সসীমা ৩০ নির্ধারণ

মনিরুল ইসলাম ও জেরিন আহমেদ: [২] দেশে (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগের জন্য নাগরিকের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। দেশে বেশিসংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছেন।

[৩] সোমবার (১৯ জুলাই) বিকালের পর ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধনের অনলাইন প্ল্যাটফর্ম সুরক্ষায় বয়সসীমা কমিয়ে ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

[৪] স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল এক বৈঠকে ভ্যাকসিন গ্রহণে ন্যূনতম বয়সসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগকে অনুরোধ করেছিলাম, তারা যেনো সুরক্ষা প্ল্যাটফর্মে ভ্যাকসিন নিতে নিবন্ধনের বয়সসীমা ৩০ বছরের নিচে নামিয়ে নিয়ে আসে।

[৫] স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল আলম বলেন, সরকার বেশিসংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে। এরই মধ্যে (কোভিড-১৯) বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি ১৮ বছরের বেশি সবাইকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে বলেছে। আমাদের একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই বয়সসীমা একবারে ১৮ বছরে নামিয়ে আনা সম্ভব না। আপাতত ত্রিশোর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেয়ার সুযোগ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়