শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লক্ষ্মীপুরে অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা

জাহাঙ্গীর লিটন: [২] ভাড়ার কথা বলে ঢেকে নিয়ে মো. লিটন ওরপে ভতা (৪৫) নামে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আরমান (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। রবিবার রাতে সদর উপজেলার (লক্ষ্মীপুর-কালিবাজার সড়কের) বাসু বাজার এলাকায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

[৩] স্থানীয়রা অন্ধকারে নির্জন রাস্তার উপর পড়ে থাকতে দেখে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৪] আহত লিটন লক্ষ্মীপুর পৌর শহরের (৬নং ওয়ার্ড) শিল্পী কলোনী এলাকার মৃত সফিক’র ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর দরিদ্র রিকসা চালক। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গভীর জখমের চিহ্ন রয়েছে। অভিযুক্ত কিশোর আরমান একই ওয়ার্ডের ওয়াচ মিয়া মাঝি বাড়ির মৃত শাহজাহানের ছেলে।
[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক অটোরিকসা মালিক রাহানের কাছ থেকে দৈনিক জমা হিসেবে একটি অটো রিকসা চালানোর কাজ নিয়ে সংসারের খরচ যোগান দিয়ে আসছেন হতদরিদ্র মো. লিটন। সম্প্রতি ওই অটো রিকসা চালানো থেকে লিটনকে বাদ দিয়ে চালক হিসেবে নিয়োগ পেতে মালিক রাহানকে বলেন অভিযুক্ত আরমান। কথা মত অটোরিকসাটি চালক হিসেবে নিয়োগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে সে। ঘটনার দিন রাত ৯টার দিকে কৌশলে ভাড়া নেওয়ার নাম করে অটোরিকসাসহ চালক লিটনকে শহরের অদূরে বাসু বাজার নাম এলাকায় নিয়ে যায় আরমান। এক পর্যায়ে পূর্বে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে রিকসা চালক লিটনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে র্নিজন রাস্তায় পেলে রেখে যায় সে। পরে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কিশোর আরমান।

[৬] এদিকে আহত রিকসা চালক লিটনের ছোট ভাই রিক্সন বলেন, ভাড়ার কথা বলে হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সে একজন দিনমজুর, সংসারের খরচ যোগান দিতেই হিমশিম খেতে হয়, এখন চিকিৎসার খরচ যোগা দিবে কোথা থেকে। এঘটনায় জড়িত আরমানকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করেন তিনি।

[৭] এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। খরর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ