শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতা গ্রহণের ৬ দিনের মাথায় আস্থা ভোটের মুখোমুখি নেপালের প্রধানমন্ত্রী

সাকিবুল আলম: [২] রোববার ১৮ জুলাই নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টের নিম্নকক্ষে একটি আস্থা ভোটের মুখোমুখি হবেন। ৭৫ বছর বয়সী দেউবা চলতি মাসের ১৩ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এনডিটিভি

[৩] ২৭৫ সদস্য বিশিষ্ট হাউজের মধ্যে ২৭১টি ভোট গণনা করা হবে। পার্লামেন্টের আস্থা অর্জনের জন্য প্রধানমন্ত্রী দেউবাকে কমপক্ষে ১৩৬টি ভোট পেতে হবে। এ আস্থা ভোটে হেরে গেলে হাউজ বাতিল ঘোষণা করা হবে এবং ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। দ্য হিন্দু

[৪] নেপালের নিউ বানেশ্বরে রোববার ফেডারেল পার্লামেন্ট বিল্ডিংয়ে স্থানীয় সময় বিকাল ৪টায় এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শরমার সুপারিশে চলতি বছরের ২২ মে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি পার্লামেন্ট বাতিল ঘোষণা করেন। গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো এ ধরণের ঘটনা ঘটেছে। নিউজ ১৮। নুরে আলম

  • সর্বশেষ