শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকির আলমগীরের মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রয়েছেন দেশবরেণ্য এ শিল্পী।

১৬ জুলাই দিবাগত রাতে হঠাৎ ফকির আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন শিল্পীর মেজো ছেলো মাসুক আলমগীর রাজীব।

তিনি বলেন, ‘আসলে আমার ছোট চাচী মারা গেছেন আজ৷ উনি ছিলেন আমার বাবার ছোট ভাই ফকির সিরাজ চাচার স্ত্রী। চাচীর মৃত্যুর খবরটিতেই হয়তো অনেকে আমার বাবাকে মিলিয়ে ফেলেছেন৷’

’বাবা আগের চেয়ে অনেক বেটার আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন।’

’বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। মুক্তিযোদ্ধা তো, গ্রামে বড় হয়েছেন। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। অক্সিজেনটা খুলে নিলে একটু সমস্যা হচ্ছে। এছাড়া ভালো আছেন তিনি,’ সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে বলেন রাজীব।

তিনি কোনো কিছু নিশ্চিত না হয়ে ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। তার ভাষ্য, ’আমার অনুরোধ থাকবে কোনো খারাপ খবর গুজবে ছড়াবেন না।’

এই মূহুর্তে ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে আইসিইউতে ভর্তি রয়েছেন। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়