শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে সফরে থাকা ভারতীয় দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড সফররত ভারতীয় দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ভারতের সংবাদ সংস্থা ‘এএনআই’ জানিয়েছে, দলের যে দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে রাখা হয়েছে আত্নীয়ের বাড়িতে।

[৩] এনএনআই জানিয়েছে, প্রথমে একজনের কিছু উপসর্গ দেখা দিলে তার কোভিড টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তার সংস্পর্শে আসা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হলে আরও এক ক্রিকেটারের ফলাফল পজিটিভ আসে।

[৪] এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানানো হচ্ছে, প্রথমে যিনি কোভিড শনাক্ত হন তিনি অনেকটা সেরে উঠেছেন। অন্যজন এখনও অসুস্থ। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ক্রিকেটারদের ছুটি দেয়া হয় নিজেদের মতো সময় কাটানোর।
এই সময়ে অনেকেই ইউরো ক্যাপের ম্যাচ দেখতে উপস্থিত হন মাঠে। যেখানে ছিল গ্যালারি ভর্তি দর্শক। এমনও কথা ওঠে, অনেক করোনা আক্রান্ত দর্শকও ছিলেন মাঠে। আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২০ জুলাই রয়েছে প্রস্তুতি ম্যাচ। - এএনআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়