শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি

বিশ্বজিৎ দত্ত: [২] মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত অবৈধদের বৈধ হওয়ার জন্য সময় দিয়েছিল মালয়েশিয়ান সরকার। গত মঙ্গলবার এই সময় বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, কোভিড ১৯ লকডাউনের কারণে ঘর থেকে বের হতে পারেনি অনেকে। এই অবস্থা বিবেচনা নিয়ে অবৈধদের বৈধ হওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে তাদের দেশে প্রায় ৫ লাখ অবৈধ শ্রমিক রয়েছে।

[৩] উল্লেখ্য, বাংলাদেশের জনশক্তি রপ্তানির দিক থেকে সৌদিআরবের পরেই সবচেয়ে বেশি জনশক্তি যায় মালয়েশিয়ায়। বর্তমানে বৈধ ও অবৈধ মিলিয়ে বাংলাদেশের প্রায় ৬ লাখ শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়া সরকারের অবৈধদের বৈধ করার সময় বৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিকরা উপকৃত হবে। অনেকে ঈদের আগে দেশেও ফিরে আসতে পারবেন। কারণ অবৈধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক দেশেও ফেরত আসতে পারছিলেন না। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ান পুলিশ কোন মামলাও করতে পারবে না।

[৪] মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, অবৈধ শ্রমিকদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনাও পেশ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে, অবৈধ শ্রমিকরা স্বেচ্ছায় তার পরিচয় প্রকাশ করবেন ও তার নিজ দেশে ফেরত যাবেন। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কালো তারিকাভুক্ত করা হবে না। তিনি পরবর্তিতে বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে পারবেন। দ্বিতীয় পরিকল্পনায় রয়েছে, যারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন কিন্তু এখন অবৈধ হয়ে গেছেন এমন অভিবাসিদের আবারো বৈধতা দেয়া।

[৫] এ ছাড়াও ৪টি বিশেষ খাতে অবৈধদের কাজের সুযোগ দেয়া। এই খাতগুলো হলো, অবকাঠামো উন্নয়ণ, ম্যানুফ্যাকচারিং, প্ল্যানটেশন ও কৃষিখাত। যারা এই খাতের প্রতিষ্ঠানে কাজ করছেন তারা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সংশিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করবেন। এই ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে তিনি বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলেন। তিনি কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন এবং তার পাসপোর্টের মেয়াদ এখনো ২২ মাস রয়েছে।

[৬] এবিষয়ে বায়রার মহাসচিব জানান, বাংলাদেশসহ ১৫টি দেশের শ্রমিকরা মালয়েশিয়ায় কাজ করেন। মালয়েশিয়ান সরকারের এই ঘোষণায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শস্তি ফিরে আসবে। অনেক অবৈধ শ্রমিক মালয়েশিয়ায় লুকিয়ে জীবন যাপন করছেন। তারা দেশে ফিরে আসতে পারবেন। সময় ভাল হলে আবার যেতে পারবেন। যদিও মালয়েশিয়ায় শ্রমিক রফতানি এখন একেবারেই নেই। করোনায় এটি শূন্যের কোঠায় পৌঁছেছে। সৌদি আরবে কিছু গৃহ কর্মি এখন রপ্তানি হচ্ছে। আগে যেখানে বায়রায় প্রতিদিন ৪ থেকে ৫ হাজার রেজিস্ট্রেশন হতো এখন হচ্ছে ২০০ থেকে ৩০০ জন।

  • সর্বশেষ