শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

প্রমথ রঞ্জন:[২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় আবু সাইদ মুন্সী(২০) নামের এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার বিকলে উপজেলার কবরবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আবু সাইদ মুন্সী কবরবাড়ী গ্রামের শহীদ মুন্সির ছেলে।

[৩] পুলিশ ও ভূক্তভোগীর পবিবার সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে একই গ্রামের সাইদ মুন্সী বিভিন্ন অশ্লীল কথা বলে উত্যক্ত করতো, গত সোমবার প্রাইভেট শেষ করে বাড়িতে আসার পথে আসামী সাইদ মুন্সী স্কুল ছাত্রীকে টেনে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে আসামী তাকে ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[৪] কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার ঘটনার পরেই ওই স্কুলছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেন, মঙ্গলবার বিকেলে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়