শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বেচ্ছাসেবক টিম গঠন করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিপিবি’র

মনিরুল ইসলাম: [২] করোনা মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ক্ষমার অযোগ্য দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পাটির পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

[৩] মঙ্গলবার পার্টির প্রেসিডিয়াম সভা থেকে এই আহ্বান জানানো হয়।

[৪] অনলাইনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সভায় পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহকারী সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, হায়দার আকবর খান রনো, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন ও অনিরুদ্ধ দাশ অঞ্জন উপস্থিত ছিলেন।

[৫] সভায় করোনা মোকাবেলায় সরকারের ভুলনীতি, দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা, অনিয়ম, র্দুর্নীতির তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

[৬] সভায় লক ডাউনে দরিদ্র, শ্রমজীবী মানুষের দুর্ভোগ লাঘবে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে উল্লেখ করে অবিলম্বে গ্রাম-শহরে গণরেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। প্রতিটি জেলা-উপজেলার হাসপাতালে অবিলম্বে অক্সিজেনসহ সার্বিক চিকিৎসা সেবা ও দেশের সকল মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানানো হয়।

[৭] সভায় করোনা মোকাবেলায় মানুষের পাশে সার্বক্ষণিক থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী. করোনা মহামারি মোকাবেলায় জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে ও জেলায়-জেলায় মনিরটিং সেল গঠন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়