শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া মাস্টারশেফে তৃতীয় বাংলাদেশের কিশোয়ার চৌধুরী

আব্দুল্লাহ মামুন: [২] বিশ্ব আসরে চিনিয়েছেন চটপটি-ফুচকা, লাউ-চিংড়ি, বেগুন ভর্তা, নেহারিসহ দারুণ সব দেশি খাবার। বিচারকরা তার খাসির রেজালা দেখে বলেছিলেন ‘ম্যাজিক ইন আ বোল’। বাংলাট্রিবিউন

[৩] তিন মাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম। যুগান্তর।

৪] চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় জাস্টিন নারায়ণ। প্রথম রানার আপ হয়েছেন আরেক প্রতিযোগী পিট ক্যাম্পবেল।

[৫] চূড়ান্ত পর্বের শুরুটা কিন্তু বেশ চ্যালেঞ্জের ছিল কিশোয়ারের জন্য। হাঁসের একটি পদ রান্না করা শুরু করেছিলেন। বিচারকেরা রান্না দেখে জিজ্ঞেস করেছিলেন ‘এখানে কিশোয়ার কোথায়?’

[৬] তারপরেই মেনু বদলে ফাইনাল ডিশ হিসেবে পরিবেশন করেন বাঙালির চির পরিচিত আলু ভর্তা, পান্তা ভাত আর সার্ডিন মাছ।

[৭] ফাইনালের আগের রাউন্ডেও বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে বসেন কিশোয়ার। সেরাও হন ওই পর্বে। সার্ভিস রাউন্ডে মাত্র চার ঘণ্টায় ২৩ গ্রাহক, ২০ অতিথি ও তিন বিচারককে খাওয়াতে হয়েছে তার নিজস্ব খাবার।

[৮] মাছের পদের সঙ্গে ছিল পানের আইসক্রিম ও নেহারি। ওই পর্বে বাকি দুজনের খাবার বিচারকদের বেশ হতাশ করলেও কিশোয়ারের রান্নার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই।

[৯] কিশোয়ার চৌধুরীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ৫০ বছর আগে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান তিনি। মায়ের বাড়ি কলকতায়। ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চৌধুরীর জন্ম ও বেড়ে উঠা অস্ট্রেলিয়াতেই। পেশায় তিনি একজন ‘বিজনেস ডেভেলপার’। দুই সন্তানের মা এই নারী সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি। তাকে নিয়ে বাংলাদেশিদের মতোই গর্বিত তার পরিবারও। বিডিমর্নিং/ সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়