শিরোনাম
◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম র‌্যাব সদস্যদের ওপর হামলা: গ্রেপ্তার ৪

রাজু চৌধুরী : [২]  মহানগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা প্রদান করায় চার জন অবৈধ কাঠ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ।  এই সময় ০৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করা হয় ।

[৩] আটককৃতরা হলেন- ফোরকান, আব্দুস সাত্তার, রাকিব ও সামশেদ আলম।

[৪] রোববার (১১ জুলাই) রাতে তাদের বলিরহাট এলাকা থেকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. নুরুল আবছার বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ডাকাত বলে ৫০-৬০ জন লোকজন জড়ো করে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। ঘটনার পর অতিরিক্ত ফোর্স গিয়ে রোববার রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় বলিরহাট থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আনুমানিক ৮,০০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

[৫] তিনি জানান, রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে নগরের বাকলিয়া থানার বলিরহাটে অবৈধ কাঠের দোকানে অভিযানে যায়। এ সময় পাশে বায়তুল জামান জামে মসজিদের মাইক দিয়ে সন্ত্রাসী ও অবৈধ কাঠ ব্যবসায়ী টিটু ও নিজাম চক্রান্ত করে র‌্যাব সদস্যদের ডাকাত বলে ঘোষণা দেয় এতে প্রায় ৫০/৬০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্রসহ র‌্যাব সদস্যদের উপর হামলা করে।

[৬] এ সময় ০৪ জন র‌্যাব সদস্য ও ০২ জন বন বিভাগের কর্মকর্তা আঘাত প্রাপ্ত হয়। আহতদের চিকিৎসা প্রদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তাদেরকে নিবৃত্ত করার লক্ষ্যে ফরেস্ট সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় সিভিলে থাকা র‌্যাব-৭ এর ৪ সদস্য মনজুরুল (৩৫), সরোয়ার (৩৬), তৌহিদ (২৮) ও হাসান (২৭) আহত হয়। ভাঙচুর করা হয়েছে র‌্যাব-৭ এর একটি গাড়িও।

[৭] উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন সরকারি বন থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কাঠ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ০৪ কোটি টাকা। সরকারি কর্মচারীদের কাজে বাধাদান করার অপরাধে গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা ৩৫/৪০ জনকে আসামি করে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত চোরাই কাঠ সংক্রান্তে বন বিভাগ কর্তৃক বন আইনে একটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ