শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার ইউরো ফুটবলের ফাইনালে ইংল্যান্ড ও ইতালি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার ফাইনালে মুখোমুখির অপেক্ষায় ইংল্যান্ড আর ইতালি। ১৯৬৮ সালের পর দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার সুযোগ ইতালির সামনে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংলিশরা। রোববার (১২ জুলাই) ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

[৩] ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলি স্টেডিয়ামেই ফাইনাল জিতে বিশ্বকাপ নিজেদের করেছিল ইংল্যান্ড। ৫৫ বছর পর এই মাঠেই প্রথম ইউরো জয়ের হাতছানি তাদের। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারায় বাড়তি উৎসাহ পাচ্ছেন অধিনায়ক হ্যারি কেন।

[৪] তিনি বলেন, ওয়েম্বলি স্টেডিয়ামের গ্যালারিতে আমাদের পক্ষে সমর্থকদের গাওয়া গান বাড়তি প্রেরণা যোগাবে। নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তোলার জন্য এর থেকে ভালো ভেন্যু আর কিছুই হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়