শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুকুরে গোসল করতে নেমে আলফাডাঙ্গায় দুই শিশুর মৃত্যু

হারুন-অর-রশীদ: [২ ]ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে গোসল করতে নেমে লামিয়া (৭) ও লিজা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার উথলি গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের বাসিন্দা হাসান মোল্যার দুই শিশুকন্যা লামিয়া (৭) ও লিজা (৪) শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাঁশের পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে।

[৫] সাঁতার না জানা ওই দুই শিশু এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। আধা ঘণ্টা পর তাদের না পেয়ে খোঁজাখুঁজি করার সময় শিশুদের পুকুরে ভেসে উঠতে দেখে।

[৬] পরে শিশু দুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

[৭] বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা শিশুদেরর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আমরা মৃত অবস্থায় পেয়েছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়