শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছেন গাজীপুরের পুলিশ সুপার

মোতাহার খান: [২] মঙ্গলবার (৬ জুলাই)দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঘরমুখী ও স্বাস্থ্য সচেতন করতে এবং মাস্ক বিতরণের সময় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, আমাদের ফোন নাম্বার বিভিন্ন জায়গায় দেওয়া আছে। যদি কেউ খাদ্যসংকটে থাকে তাহলে আমাদের নাম্বারে ফোন দিলেই আমি নিজ উদ্যোগে আপনাদের কাছে খাবার পৌঁছে দেব।

[৩] তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাসের ঊর্ধবগতি ঠেকাতে সরকার যেই কঠোর লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কর্মহীন অসহায়কে খাদ্য পৌঁছে দেয়া নিশ্চিত করতে সচেষ্ট আছেন। সেই সাথে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়তে ও প্রয়োজন ছাড়া ঘরে থাকার আহবান জানান তিনি।

[৪] মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)গোলাম রাব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)আমিনুল ইসলাম,গাজীপুর সদর সার্কেল সানজিদা আফরিন, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর) আল মামুন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনসহ গাজীপুর জেলা এবং উপজেলার বিভিন্ন পুলিশ সদস্যরা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়