শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি মেডিকেল কলেজে কর্মরত ১২শর বেশি সরকারি চিকিৎসককে দেশের বিভিন্ন হাসপাতেলে সাময়িক সংযুক্তি দিয়েছে মন্ত্রণালয়

তাপসী রাবেয়া, জেরিন আহমেদ :  [২] দেশজুড়ে করোনা পরিস্থিতির ভয়াবহতা বেড়ে যাওয়ায় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে এই চিকিৎসকদের হাসপাতাল দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বেশ কয়েকটি আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ দিয়েছে।

[৩] বুধবার তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৬ জনকে সংযুক্ত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।

[৪] এছাড়া, রাজশাহী মেডিকেলের ১২২, কুমিল্লা ১০২, বরিশালের ৯১ এবং রংপুর মেডিকেলের ৭১ জনকে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেয়া হয়েছে।

[৫] স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত সময়ের জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক সাময়িক এই দায়িত্ব পালন করবেন। পরিস্থিতির উন্নতি হলেই তারা স্ব স্ব ক্ষেত্রে ফেরত আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়