শিরোনাম
◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল ◈ রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার ◈ ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

খাদেমুল মোরসালিন : [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার সকালে বাজারের রাজ্জাক কসমেটিকসের দোকানে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান। সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে কসমেটিক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করে দেয়। পরে উপজেলার মাগুড়া ইউনিয়নের লেবুর ষ্ট্যান্ডে একটি ভূয়া ডাক্তারের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে সেই দোকানের মালিককে ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

[৪] দুপুরে কিশোরগঞ্জ বাজারে সকল কাপড় ব্যবসায়ীসহ অন্যান্য ক্রোকারিজের দোকান,কসমেটিক ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া থাকলেও বাজারের মায়ের দোয়া ক্লোথ ষ্টোর ও গার্মেন্টসের মালিক এজাজুল হক দোকানের ভিতরে গ্রাহকদের রেখে কর্মচারীকে বাহিরে রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে তাকে সতর্ক করে চলে আসে আসে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান ।

[৫] সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান বলেন, সরকারী নির্দেশনা উপক্ষো করে যে সমস্ত ব্যবসায়ী গোপনে তাদের ব্যবসা পরিচালন করছেন আমরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়