শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:২৮ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাডেন ডেথে জিতে সেমিতে পেরু

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে জমে উঠেছে কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে কেন পিছিয়ে থাকবে কোপা আমেরিকার দলগুলো?

ফুটবলময় এক রাতে নাটকীয় সব ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। ইউরোর দুটি ম্যাচ শেষে বাংলাদেশ সময় রাত ৩টায় কোপার প্রথম কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়িয়েছে পেরু ও প্যারাগুয়ে।

এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে যেন গোলের ফোয়ারা ছুটিয়েছে দু'দল। আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময় পর্যন্ত খেলায় ছিল ৩-৩ গোলে সমতা।

রুদ্ধশ্বাস খেলার ফলাফল নির্ধারিত হয়েছে পেনাল্টি শুটআউটে। তবে সেখানেও লড়াইটা সমানে সমান। টাইব্রেকারে ৩টি গোল করে উভয় দল। তবে সাডেন ডেথে ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়