শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনার একদিনে আক্রান্ত ৭৭, মৃত্যু ৪

তৌহিদুর রহমান : [২] জেলায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রথমবারের মতো এটাই করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু।

[৩] নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- সদর উপজেলার ৪০ জন, আশুগঞ্জে ১৫ জন, কসবায় ৭ জন, সরাইলে ৬ জন, নবীনগরে ৩ জন, বিজয়নগরে ৩ জন, বাঞ্ছারামপুরে ২ জন ও নাসিরনগরে ১ জন। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত শনাক্ত হলেন ১৮৪ জন এবং জেলায় মোট শনাক্ত ৪ হাজার ২৯২ জন।

[৪] এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ৪ জন হলেন- সরাইলের ১ জন, কসবার ১ জন, নাসিরনগরের ১ জন ও নবীনগরের ১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৬৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নুতন করে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন রোগী।

[৫] এসব তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন চলছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সেইসাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা বিষয়গুলো যথাযথভাবে পালন করেন, সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।

[৬] জেলার সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়