শিরোনাম
◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গ নিয়ে সারাদেশে আরো ৯১ জনের মৃত্যু

সালেহ্ বিপ্লব: [২]  করোনায়  এ পর্যন্ত করোনায় সারাদেশে  মারা গেছেন ১৪ হাজার ৬’শ ৪৬ জন। মোট আক্রান্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৭ জন, চুয়াডাঙ্গায় ৮, কুষ্টিয়ায় ৭, সাতক্ষীরায় ৪, চট্টগ্রামে ৪, বগুড়ায় ৪, ময়মনসিংহে ১৪, খুলনায় ৯, চাঁপাইনবাবগঞ্জে ৪, নোয়াখালীতে ২, টাঙ্গাইলে ৭ ও  বরিশালে ৭, নাটোরে ৪ জনের মৃত্যু হয়েছে।

[৩]  রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২ ও উপসর্গে ৫জন মারা গেছেন।

মৃতদের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী। মৃতদের অধিকাংশের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে। এর মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, নওগাঁর ১ ও পাবনার ১জন।

শুক্রবার (২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। জাগোনিউজ২৪

[৪] চুয়াডাঙ্গায়: জেলায় করোনা ও উপসর্গে আরও ৮জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হন। এদের মধ্যে সদরে ৪২ জন, দামুড়হুদায় চারজন, আলমডাঙ্গায় নয়জন এবং জীবননগরে ৩৯ জন। জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৪৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন। জাগোনিউজ২৪, একাত্তর টিভি

[৫] কুষ্টিয়ায়: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৪২ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।

শুক্রবার (২ জুলাই) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাইজিং বিডি

[৬] সাতক্ষীরায়: করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় মারা গেছেন আরো চারজন। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন ৪৯

শুক্রবার (২ জুলাই) সকাল পর্যন্ত এই চারজনকে নিয়ে জেলায় করোনা উপসর্গে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো ৩৫৪ জন। আর করোনা আক্রান্তে মারা গেছেন ৮১ জন। ইনকিলাব

[৭] চট্টগ্রাম: চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪২১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৯ হাজার ৭৩৭ জন। এইদিন করোনায় মারা গেছেন ৪ জন।

শুক্রবার (২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন ৪২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৮৪ জন এবং উপজেলার ১৩৭ জন। মৃত্যুবরণকারী ২ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত নগরে ৪৭৯ জন এবং উপজেলায় ২৩১ জন সহ মোট ৭১০ জনের মৃত্যু হয়েছে। বাংলানিউজ২৪

[৮] বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চার কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এনটিভি

[৯] ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ ও উপসর্গে ৭জন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। জাগোনিউজ২৪

[১০] খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১জন।

শুক্রবার (২ জুলাই) সকালে পৃথকভাবে দুই হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেন।

করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনার ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন, এর মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। জাগোনিউজ২৪

[১১] চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে জেলায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ৪ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, আরটিপিসিআর ল্যাবে র‌্যাপিড এন্টিজেন টেষ্টে ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট গড় সনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ প্রতিদিন

[১২] নোয়াখালীত: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩ জনে। এ সময় নতুন করে আরো ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৩৬ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। রাইজিংবিডি

[১৩] টাঙ্গাইল:  টাঙ্গাইলে একদিনে উপসর্গ নিয়ে চারজনসহ করোনায় ৭জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

বিষয়টি শুক্রবার (২ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.শাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুক্রবার (২ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ৫২৬টি নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ১৯৯ জন। মোট মৃত্যু ১১৮ জন। রাইজিংবিডি

[১৪] বরিশাল: গত ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮ জন। ওদিকে ২৪ ঘণ্টায় ৪৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৩৭ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডেইলি বাংলাদেশ

[১৫] নাটোর: নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই ও নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে একজন সহ মোট ৪ জন মারা গেছেন।

শুক্রবার সিভিল সার্জন অফিস জানান, গত ২৪ ঘণ্টায় নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। বাংলাদেশ জার্নাল

 

 

  • সর্বশেষ