শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন বাস্তবায়নে রামগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মনির হোসেন : [২] সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও কার্যকর করতে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে শহরে।

[৩] সোমবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুলিশ বক্স চত্বর, নুর প্লাজা ও জিয়া শপিং কমপ্লেক্সসহ শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

[৪] নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুদ ও দোকানে বসে খাবার পরিবেশন করায় রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের কাজী হোটেল মালিক ইব্রাহিম কাজীকে ৫হাজার টাকা ও জিয়া শপিং কমপ্লেক্সের নেওয়াজ ক্রোকারিজ মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] এছাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শহরের যানজট নিরসনে এবং লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।

[৬] উপজেলার সীমান্তবর্তি এলাকা গুলোতে পুলিশের টহল চৌকি বসানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখা গেলেই জেল ও জরিমানা করা হবে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য কোন দোকান খোলা রাখা যাবে না। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়