শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ২৭ জুন, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির পরীক্ষা অনলাইনের মাধ্যমে, তারিখ নির্ধারণ রোববার

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সশরীরে পরীক্ষা নেওয়ার পরিবর্তে অনলাইনে নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিদের্শনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে, লকডাউনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে কি-না, তা রবিবার মিটিংয়ের পর সিদ্ধান্ত জানানো হবে।

অনলাইনে কোন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত একটি নির্দেশিকা ইতোমধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল নির্দেশনা অনুযায়ী তৈরী করে, তা সংশ্লিষ্ট অনুষদ এবং বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে ১ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল স্নাতক বিভিন্ন বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা জুলাই থেকে সশরীরে শুরু হবে। যদি লকডাউন বা করোনা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।

ইতোমধ্যে গত রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সশরীরের পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু এখন তা স্থগিত রয়েছে।

৬ মে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েট ল্যাব বা হার্ডওয়্যার ল্যাব কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষা ছাড়া সব পরীক্ষা অনলাইনেই নিতে হবে।

এদিকে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

শুক্রবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গত বছরের মার্চ থেকে প্রায় দেড় বছরের মতো বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতে তাদের ঢাকায় আসা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নিতে উদ্যোগ নিয়েছেন।

  • সর্বশেষ