শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে এক দিনে করোনা রোগী শনাক্ত ৬৫ জন

তপু সরকার হারুন: [২] শেরপুরে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৪৯ ও নকলায় ১ জন, ঝিনাইগাতীতে ৫ জন , শ্রীবর্দীতে ৩ জন, নালিতাবাড়ীতে ৭, মুত্য ২ জন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্ত মানুষের সংখ্যা হলো ১ হাজার ২। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শহরের কালীরবাজার এলাকার এক নারী (৩১) মারা গেছেন।

[৩] শুক্রবার (২৬ জুন) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানাগেছে
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যা পিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনার সংক্রমণ আতঙ্কজনকভাবে বাড়ছে। ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মানুষের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন ৫ জন।

[৪] গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর ১৮ জুন পর্যন্ত শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আর ১৯ জনের মৃত্যু হয়েছে।

[৫] করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর সংক্রমণের কারণে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ১১ থেকে ২৪ জুন পর্যন্ত পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধের ব্যাপারে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা করার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না। এর ফলে সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়