শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রস্ক প্রকল্পের মাধ্যমে শিক্ষার দ্বিতীয় সুযোগসহ উদ্যোক্তা সৃষ্টি হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা চক্র সম্পন্ন করতে পারেনি, রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের মাধ্যমে তারা এ শিক্ষা সম্পন্ন করতে পারবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

[৩] শনিবার শেরেবাংলা নগরে এলজিইডি ভবনে রক্স (ফেজ-২) এর পর্যালোচনা সভায় তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। এতে উদ্যোক্ত তৈরি হবে, তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

[৪] প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠচর্চায় টেলিভিশন, বেতার ও সকল কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও জুম ও গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসও শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের ঘরে ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান।

[৫] জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষার গুনগত মান রক্ষায় সরকার শিক্ষকদের নানাবিধ প্রশিক্ষণ দিয়ে আসছে। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। তাদের মানসিক বিকাশ ও শারীরিক পুষ্টিমান বাড়াতে দরিদ্রপ্রবণ এলাকায় শিক্ষার্থীদের পুষ্টিসমৃদ্ধ বিস্কুটসহ রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়