শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।

[৩] স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ব্রজেশ্বর ঘটকের মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুপুর ঘটক (১৬) পারিবারিক কলহের কারনে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে।

[৪] নুপুরকে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য স্কুল ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

[৫] শনিবার (২৬ জুন) সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুপুর ঘটক মারা যায়। পুলিশ নুপুর ঘটকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়