শিরোনাম
◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: [২] সংগ্রাম, সাফল্যের, গৌরবের অভিযাএায় ৭২ বছর।

[৩] ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২২জুন রাত ১২টা ১ মি, আবুধাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

[৪] এফ, আই ,কে,প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না ও পরিচালনা করেন, তরুণ কবি ও কলামিস্ট আরাফাতুর ইসলাম চৌধুরী। বঙ্গ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

[৫] এতে প্রধান অতিথি ছিলেন আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক, শিল্পপতি, মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডা. শেখ শামসুর রহমান পিএইচডি।

[৬] অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নেতা বাবু দীপক চন্দ্র দাস, মানবাধিকারকর্মী, লেখক, মোহাম্মদ শহিদ ইসলাম, কবি সাংবাদিক আল আমিন জয়, বোরহান উদ্দিন,কবি তারেক, সাবেক ছাএ নেতা সওয়ার উদ্দিন, সাংবাদিক সেলিম সহ প্রমুখ।

  • সর্বশেষ