শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাকসিন নিলেই উপহার হিসেবে পাবেন মুরগি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াও করোনার থাবায় বিপর্যস্ত। দেশটিতে এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও দেশটির বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ নয়। সারা বাংলা

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ৮৮ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা গেছে। যা মোট জনসংখ্যার মাত্র ৫ ভাগ।

এ কারণে এক অভিনব উদ্যোগ নিয়েছে ইন্দোনেশীয় সরকার। ভ্যাকসিনের এক ডোজ নিলেই পাওয়া যাবে একটি করে মুরগি। ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতেই এ অভিনব পন্থা বেছে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ওয়েস্ট জাভা প্রদেশে ভ্যাকসিন গ্রহণের হার কম থাকায় স্থানীয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। উৎসাহ নিয়ে ইতোমধ্যেই ভ্যাকসিন গ্রহণের জন্য নাম নিবন্ধনও করতে শুরু করেছেন বাসিন্দারা।

সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়ান বলেন, নানা কারণে বয়স্করা ভ্যাকসিন নিতে চান না। কেউ কেউ ভ্যাকসিন নিতে ভয় পান, কেউবা ভ্যাকসিন কাজ করবে কি না তা ভেবেই নিতে চান না। তাই আমরা উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছি।

এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভ্যাকসিন নিতে প্রলুব্ধ করতে বিনামূল্যে গাঁজা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

কোভিড ভ্যাকসিন নেওয়ায় মানুষের আগ্রহ বাড়াতে ভিন্ন উপায় অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রশাসন। ভ্যাকসিন নিলেই কোনো রাজ্য দিচ্ছে বিয়ার, কেউ দিচ্ছে নগদ অর্থ কেউবা মিলিয়ন ডলার লটারি ও বিনামূল্যে চাইল্ডকেয়ার সুবিধা দিচ্ছে। কোথাও কোথাও দেওয়া হচ্ছে ছুটি।

  • সর্বশেষ