শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দুই নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাই উপজেলায় নুর নাহার ও আলেয়া বেগম নামের দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাগুজিপাড়া ও আমতা গ্রাম থেকে আজ মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। এনটিভি

পুলিশ জানায়, আজ সকালে ধামরাইর কাগুজিপাড়া এলাকার একটি ঘরে নুর নাহার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নুর নাহারের গলায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মীয়-স্বজনের দাবি, তাঁকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে নুর নাহারের স্বামী খোকন মিয়া ও দেবর রাসেল মিয়া পলাতক রয়েছেন।

অপরদিকে, ধামরাইর আমতা গ্রাম থেকে আলেয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী আলমগীর হোসেনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়