শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় বাড়ীঘর ভাংচুর : থানায় মামলা

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লায় চাঁদা না দেয়ায় মারপিট, বাড়ীঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় আসমা খাতুন বাদী হয়ে ৪জনকে আসামীকে করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ দুইজকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

[৩] মামলার আসামীরা হলো, পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত আবু তাহেরের ছেলে মো. কবির হোসেন (৪৫), মৃত হযরত আলীর ছেলে মো. সোহেল (৩২) (কারাগারে), মিরপুর উত্তরপাড়ার মৃত হযরত আলীর ছেলে মো, আওয়াল (৪২) তার ভাতিজা আলমের ছেলে মো. মেহেদী হাসান (২৫)।

[৪] অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই আসামীরা প্রভাবশালী হওয়ায় এলাকায় সন্ত্রাস, ভাংচুর, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এরই ধারাবাহিকতায় আসমার স্বামী মো. আব্দুল খালেকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে গত (৮ জুন) সকালে আমার বাড়ীতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ১লাখ টাকার ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

[৫] এ বিষয়ে মামলার বাদী মোছা. আসমা খাতুন বলেন, সন্ত্রাসীরা ওই দিন সকালে আমার বাড়ীতে ঢুকে আমার স্বামীকে মারপিট করে ও বড় মেয়ে তানিয়া আহমেদকে শ্লীলতা হানি করে। শুধু তাই নয় আমার বাড়ী পাশে থাকা মায়া খাতুনসহ মামলা আসামীরা মামলা করার পর থেকে আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি-ধামকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য বার বার আমাদেরকে ফোনে হুমকি দিচ্ছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

[৬] এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী জানান, পৌর এলাকার মিরপুর মহল্লায় মারপিট, বাড়ীঘর ভাংচুর লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ে হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়