শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএইচডির জন্য গবেষণা শুরু করেছেন ডা. শাফিনা শারমিন

বশির উদ্দিন: [২] ডা. শাফিনা শারমিন, বি ডিএস (ডি ইউ), এম পিএইচ (ঢাকা), তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় মনোনীত হয়েছেন। উনার গবেষণার বিষয় বস্তু " Fluride contamination and public health intervention in south western part of Bangladesh ".

[৩] গুনি এই চিকিৎসকের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। উচ্চমাধ্যমিক কৃতিত্বের সাথে সিরাজগঞ্জে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সম্পূর্ণ করেছেন পাইওনিয়ার ডেন্টাল কলেজ থেকে, অতঃপর পাবলিক হেলথ এ মাস্টার্স করেছেন। পিতা মৃত মোঃ শহিদুল ইসলাম পেশায় একজন প্রকৌশলী ছিলেন, শামসুন্নাহার একজন আদর্শ গৃহিণী। স্বামী ডঃ রেজাউল করিম পেশায় চিকিৎসক কলেজে কর্মরত আছেন সেই সাথে এম এস (ইউরোলজি) অন কোর্সে অধ্যায়নরত আছেন।

[৪] শখঃ সঙ্গীতচর্চা। ইতিমধ্যেই দেশের প্রথম সারির কয়েকটি টেলিভিশন চ্যানেলের আমন্ত্রিত শিল্পী হিসেবে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন। তার মৌলিক গানের মিউজিক ভিডিও ও ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউব দুনিয়ায়।

[৫] লক্ষ্যঃ ডা. শাফিনার স্বপ্ন হলো বেঁধে দেয়া সময়ের মাঝেই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা অতঃপর মানবসেবার কল্যাণে পাবলিক হেলথের ডেন্টাল ইস্যুগুলো নিয়ে অবিরাম কাজ করে যাওয়া। তিনি স্বপ্ন দেখেন একদিন সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষ আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সচেতন হবেন। তার নতুন পথচলা যেনো আরো সমৃদ্ধ তার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়