শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় মজিরন বিবি (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কবিরাজপুর গ্রামের শেখ বাড়ির ব্রীজের উত্তর পাশের একটি ডোবা (খাল) থেকে এ লাশ
উদ্ধার করা হয়। নিহত মজিরন একই গ্রামের রহমান মৃধার স্ত্রী।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিরন মানসিক ভারসাম্যহীন হওয়ায় শিকলে বেধে রাখা হতো। কিন্তু বুধবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৫] রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার জানান, এব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসলে আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়