শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা ◈ কিশোরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: উদ্ধার অভিযানে গিয়ে ছেলের মরদেহ পেলেন কনস্টেবল ◈ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ◈ আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি, আমার কাছে কোনো তথ্য নেই: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার ◈ কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত ◈ ঢাকার রেলপথ হবে লেভেল ক্রসিংমুক্ত, নির্মাণ হবে একাধিক আন্ডারপাস ◈ থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার ◈ ভাইরাল ভিডিও থেকে অনুদান বিতর্ক, একের পর এক ঘটনায় চাপে জামায়াত, চাপে দলের ভাবমূর্তি ◈ প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসক্লাবের সামনে একই সময়ে দুই পক্ষ সমাবেশ ডাকায় অনুমতি দেয়নি চট্টগ্রাম পুলিশ

রাজু চৌধুরী : [২] বীর মুক্তিযোদ্ধার সম্মান পরিষদ ও পটিয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ একই সময়ে সমাবেশের ঘোষণা দিয়েছিল। কিন্ত পুলিশ কোনো পক্ষকে সমাবেশের অনুমতি দেয়নি।

[৩] বুধবার (৯জুন) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দুই পক্ষের সমাবেশ আয়োজনের কথা ছিলো।
জানা গেছে, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমদকে হুইপ পুত্র শারুন ও হুইপের ভাই নবাবের হুমকির প্রতিবাদে সমাবেশ ডেকেছিল বীর মুক্তিযোদ্ধা সম্মান পরিষদ ।

[৪] অপরদিকে বসুন্ধরা গ্রুপের মিডিয়া ও দালালদের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন ডেকেছিল পটিয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

[৫] এ বিষয়ে জানতে চাইলে হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন জানান, বসুন্ধরা গ্রুপের মিডিয়া হুইপ পরিবারের সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। এর প্রতিবাদে পটিয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বিক্ষোভ সমাবেশ ডেকেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে এ বিক্ষোভ সমাবেশের সাথে সম্পৃক্ত নই। যারা হুইপ পরিবারের পক্ষে সমাবেশ করছে তাদের মানা করেছি, যাতে সংঘাত না ঘটে।

[৬] নগর পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মঞ্জুর মোরশেদ জানান, দুই পক্ষের সমাবেশ আবেদন বাতিল করা হয়েছে। কোতোয়ালী থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়