শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে প্রেমিক-প্রেমিকা যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার

আতিকুল আলম : [২] পটুয়াখালীতে রেন্ট্রি গাছের একই ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে চলচ্ছিত্রকে হারমানিয়েছে প্রেমিক সোহেল হাওলাদার-(১৯) ও প্রেমিকা নাসরিন হাওলাদার (১৩)। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে।

[৩] শনিবার (৫ জুন) সকাল ৭টায় সদর থানা পুলিশের এসআই ইব্রাহিম ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে একই বাড়ির মজিবর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও হাবিব হাওলাদারের ১৩ বছরের কন্যা নাসরিন চাচাতো ভাইবোন বেশ কিছুদিন ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

[৫] এ ঘটনা উভয়ের অভিভাবকরা শুনে তাদের (সোহেল ও নাসরিন) সম্পর্ক মেনে নিতে রাজি না হওয়ায় বাড়ির লোকজনের চোখ ফাকি দিয়ে শুক্রবার ভোর রাতে কোন এক সময় বাড়ির পাশে জব্বার মাওলানার বাগানের একটি রেন্ট্রি গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়রা দুইজনের দেহ ঝুলন্ত দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

[৬] ঘটনাস্থল থেকে একটি চিপস এর প্যাকেট ও একটি কোল্ড ড্রিংকস এর খালি বোতল জব্ধ করা হয়েছে বলে এসআই ইব্রাহিম জানান। স্থানীয় সূত্রে জানাগেছে প্রেমিক সোহেল এসএসসি পাশ করেছিল এবং প্রেমিকা নাসরিন ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়