শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু

আসাদুজ্জামান:[২] সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২০ জন। এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে ৮৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

[৩] এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন।মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ইফসুফ সরদারের ছেলে আশরাফ হোসেন (৮৭), কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সোনা উল্লাহ’র স্ত্রী রহিমা খাতুন (৭০), সদর উপজেলার বুলারাটি গ্রামের মৃত সরদার গাজীর ছেলে জুলমত গাজী (৮৫) ও শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সামছুর রহমান(৩৫)।

[৪] মৃত ব্যক্তিদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আশরাফ হোসেন ও সকালে রহিমা খাতুন, জুলমত গাজী এবং সদর হাসপাতালে সামছুর রহমান মারা যান। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

[৫] তিনি আরো জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়