শিরোনাম
◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে সম্মান জানালেন আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র

সমীরণ রায়: [২] নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সঙ্গে এক বৈঠকে শ্রদ্ধাভরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন তিনি।

[৩] শনিবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কনসাল জেনারেল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান এবং তার সংগ্রামী ও ত্যাগী জীবন ইতিহাস তুলে ধরেন। কনসাল জেনারেল বলেন, শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার অর্জনের জন্য নিবেদিতপ্রাণ বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধুর মর্যাদায় আসীন।

[৪] বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ওপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইগুলো মেয়রের কাছে হস্তান্তর করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এ সময় মেয়র আগ্রহভরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্বন্ধে জানেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে বইগুলো সযতেœ আটলান্টিক সিটি হলে সুরক্ষিত থাকবে বলে তিনি জানান।

[৫] নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের আমন্ত্রণে ‘এশিয়ান কনস্যুলেট অ্যান্ড রিসোর্স ডে’ অনুষ্ঠানে যোগদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা গত ২-৩ জুন আটলান্টিক সিটি সফর করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান মেয়রসহ সিটি হলের অন্যান্য কর্মকর্তারা।

[৬] আটলান্টিক সিটি মেয়রের সঙ্গে বৈঠককালে কনসাল জেনারেল আরও বলেন, ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে। বাংলাদেশের এ অর্জন সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্যগতিতে এগিয়ে চলা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের সাফল্যগাথা তুলে ধরেন কনসাল জেনারেল।

[৭] অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সেবায় অসামান্য অবদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে মেয়র ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশ’ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়