শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ভ্যাকসিন বাংলাদেশকে ১৫ ডলারেই কিনতে হবে

ফজলুল বারী, ফেসবুক থেকে, চীনা ভ্যাকসিন বিভিন্ন দেশে ১৫ ডলারে রফতানি হচ্ছিল। বাংলাদেশকে ভারতীয় গ্রিপ থেকে বের করে আনতে তারা গোপনে ১০ ডলারে বিক্রির চুক্তি করে। মানে ১০ ডলারে বিক্রি করলেও তাদের ক্ষতি হচ্ছিলোনা! কিন্তু বাংলাদেশের একজন কর্মকর্তা শাহিদা আখতার গোপন বিষয়টি মিডিয়াকে বলে দিলে বেঁকে বসে চীন। কারন এতে করে তাদের ভ্যাকসিনের অন্য ক্রেতারাও ১০ ডলারে ভ্যাকসিন চাইতে শুরু করেন। গোপনীয়তা ভংগের দায়ে এই কর্মকর্তাকে গ্রেফতার করা উচিত ছিল। তাকে ওএসডি করা হয়েছে। চীন বা উত্তর কোরিয়া হলে এতোক্ষনে ফায়ারিং স্কোয়ার্ডে দিতো। আমাকে ভয়েস অব আমেরিকা’য় মতিউর রহমান চৌধুরীর করা রিপোর্টের সূত্র ধরে একজন ইনবক্স করেছেন চীনের ভ্যাকসিন এখন বাংলাদেশকে ১৫ ডলারেই কিনতে হবে। তা হলেও এ নিয়ে দেশে কোন হৈচৈ হবেনা। কারন ভ্যাকসিনের দেশটা ভারত না। ৫ ডলারে ভ্যাকসিন কেনা নিয়েও ফফরুলগং কতোনা গলা ব্যথা বাড়িয়েছেন! মাঝখানে ক্ষতি হলো দেশটার। এই দেশের কত টাকা এভাবে যে কতো দিকে বেরিয়ে যায় আর আমি ২ লাখ ৭০ হাজার জোগাড় করতে পারছিনা বলে একটা মসজিদের কাজ হাফডান অবস্থায় ফেলে রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়