শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনকে ১৫ হাজার ডলার দিলেন এমপি নদভী

মো. ইকবাল হোসেন: [২] ইসরাইলি বর্বরতা ও নৃশংসতায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় দাতা সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ১৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ জুন) দুপুর আড়াইটায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে উপস্থিত হয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাকা কূটনীতিক কোরের ডীন মি. ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে এই সহায়তা প্রদান করেন।

[৩] ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা প্রকাশ করতে সশরীরে উপস্থিত হওয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

[৪] প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ড. মোজাফফর হোসাইন নদভী, বিশিষ্ট ইসলামী স্কলার মুহাম্মদ আমিন নদভী প্রমুখ। এ সময় রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর আরবী সংস্করণ সাংসদকে উপহার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়