শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পহেলা জুনকে কালো দিবস হিসেবে পালন করলেন ভারতের চিকিৎসকরা

মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার ভারতের দ্য ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোরডা) এই কালো দিবসের ডাক দেয়। ফোরডার এই প্রতিবাদি ডাকে সারা দিয়ে কালো দিবস পালনে সমর্থন জানায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং ডাক্তারদের অন্যান্য সংগঠনগুলোও। মূলত অ্যালোপ্যাথি চিকিৎসার বিষয়ে যোগগুরু রামদেবের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এই ডাক দেয় সংগঠনগুলো। আনন্দ বাজার

[৩] এর আগে ভারতের বহুল পরিচিত যোগগুরু রামদেব দাবি করেছিলেন, করোনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে না, বরং মানুষ মারা যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের ক্ষতিকর প্রভাবে। এর পরই ভারতের ডাক্তাররা রামদেবের এরুপ মন্তব্যের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানায়। ইতিমধ্যে রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মানহানি মামলা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখা। হিন্দুস্তান টাইমস

[৪] অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে যোগগুরু রামদেবের বক্তব্যকে অবমাননাকর এবং বিরক্তিকর বলেছে ফোরডা। একইসঙ্গে ডাক্তারদের এই সংগঠনটি দাবি জানিয়েছে, রামদেব যদি নিজের মন্তব্য নিয়ে জনসম্মুখে ক্ষমা না চান, তা হলে তার বিরুদ্ধে মহামারি রোগ আইন, ১৯৮৭-এর ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়