শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, সভাপতিসহ আহত ২০ নেতাকর্মী

শরীফ শাওন, মহসীন কবির: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

[৩] মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

[৪] ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের নির্ধারিত কর্মসূচি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে টিএসসি ও টিএসসি সংলগ্ন এলাকায় অসহায়দের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্দেশ্যে আমরা টিএসসিতে দাঁড়ালে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মী।

[৫] রাকিব বলেন, পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ হামলা করে। আহতদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।

[৬] আহতদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জহির উদ্দিন আহমেদ, আবু জাফর, শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান রুবেল, মিয়া মো. রাসেল, যুগ্ম-আহ্বায়ক, আরিফুল ইসলাম, ঢাবি ছাত্রদলের সদস্য মো. তরিকুল ইসলাম তারিক, রিয়াজ আনোয়ার হোসেন, ফারহান আরিফ, রাজু আহম্মদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহ মান হল শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

[৭] এ ঘটনার পর ছাত্রলীদের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে।

  • সর্বশেষ