শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

এস,এম রিয়াজ:[২] পিরোজপুর ডিবি পুলিশের একটি দল সোমবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মিলন সরদার (২৯) ও মিজানুর রহমান সোহাগ (২১) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে। মিলন সরদার সিংহখালী গ্রামের আঃ রশিদ সরদার এর ছেলে ও মিজানুর রহমান একই গ্রামের এনায়েতুর রহমানের ছেলে।

[৩] পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, মাদক ক্রয় বিক্রয়ে কালে গোপন সংবাদের ভিত্তিতে ইকড়ি বাজার থেকে এ দুই মাদক কারবারীকে ৫শ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিপি পুলিশের উপ-পরিদর্শক মিলন হাওলাদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়