শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

মনজুর এ আজিজ : ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল ) ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, কর্মসূচিটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করেছি। এখানে ছোটোখাটো সমস্যা দেখা গেছে ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে পরবর্তী বাজেটে ভুলগুলো যাতে না হয় তা সংশোধন করার জন্যই এ বসা।

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্লাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রধিকার পাবে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটোখাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না।

তিনি জানান, পাইলট কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কিনা, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে পাওয়া সমস্যাগুলো শনাক্ত করেছি এবং সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ