শিরোনাম
◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ: মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে দিনভর ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মামা জানান, ওই ছাত্রী সোমবার সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে পাশের ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালায়। পরে বিকেল নাগাদ শিশুটিকে ‘আঁখ সেন্টারের’ পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
বিকেলে পথচারীরা শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
 
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত্রীকালীন ডিউটিরত চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ সময় সংবাদকে জানান, সন্ধ্যা ৬টায় দায়িত্বরত চিকিৎসক সেক্সুয়াল হ্যারেসমেন্টের শিকার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এরইমধ্যে এসআই কায়েসকে ঘটনাস্থলে খোঁজ নিতে পাঠিয়েছেন।

এসআই কায়েস বলেন, ‘ওসি সাহেব জানানোর পর আমি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ